"জ্ঞানার্জনের ব্যয় ভার" হল এই বছরের আন্তর্জাতিক মুক্ত ব্যবহার সপ্তাহের (অক্টোবর ১৯-২৫) থিম।

আমরা মানবিক বোঝাপড়া এবং জনসাধারণের কল্যাণের র জন্য জ্ঞান সৃষ্টি ও বিতরণ করি। আমরা স্বীকার করি যে জ্ঞান এর ব্যবহার এবং জ্ঞান বিতরণ করা একটি মানবাধিকার। তবুও, জ্ঞান অর্জন ও বিতরণের ব্যয় ভার ক্রমাগত, প্রায়ই নাটকীয়ভাবে, বৃদ্ধি পাচ্ছে। কেন? কারা লাভবান হয়?

জ্ঞানের সকল বিষয় জুড়ে ক্রমবর্ধমান একীকরণ এবং বাণিজ্যিক নিয়ন্ত্রণের একটি মূল্য আছে। এই বছরের থিমটি আমাদেরকে জ্ঞান সৃষ্টি, বিতরণ এবং ধরে রাখার আর্থিক, মানবিক এবং পরিবেশগত ব্যয় ভার সম্বন্ধে বিবেচনা করতে উদ্ভূত করে—বিশেষ করে যখন এই ব্যয় ভার জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ দ্বারা চালিত হয়। গত বছরের "আমাদের জ্ঞানের মালিক কে?" থিমটি জ্ঞানের বাণিজ্যিক মালিকানার বাস্তবতাকে প্রতিফলিত করেছিল। এই বছরের থিমটি সেই বাস্তবতার ব্যয় ভার এবং জনস্বার্থে কাজ করার কথা যে সিস্টেমের, সেগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের উপায়গুলো বিবেচনা  করতে উৎসাহিত করে।

এই  ব্যয় ভার দ্রুত বৃদ্ধি পাওয়া জার্নাল সাবস্ক্রিপশন এবং আর্টিকেল প্রসেসিং চার্জের মূল্যের চেয়ে অনেক বেশি। প্রকাশনায় লেখক, পর্যালোচক এবং সম্পাদকদের বিনিয়োগ করা সময় ও প্রচেষ্টার মূল্য কত, এবং এই অপ্রদত্ত শ্রম কার স্বার্থে কাজ করে? বিশ্বের অধিকাংশ জনগোষ্ঠীকে তাদের জ্ঞান উৎপাদন,  বিতরণ এবং  সংরক্ষণ করার সমতার অংশগ্রহণের বাইরে রাখার বা আদিবাসী তথ্য সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে ব্যর্থ হওয়ার খরচ কত? গবেষকদের কাজ সম্মতি বা ক্ষতিপূরণ ছাড়াই স্বত্বাধিকার ভিত্তিক এআই প্রশিক্ষণের জন্য কেন লাইসেন্স করা হচ্ছে, এবং জ্ঞান ভাগাভাগি করার প্ল্যাটফর্মগুলো কেন এখন প্রায়ই ব্যবহারকারীদের পর্যবেক্ষণ করে? মানুষের বিদ্যুৎ ও  জলের চাহিদার তুলনায় ডেটা সেন্টারকে অগ্রাধিকার দেওয়ার খরচ কী?

বর্তমান অবস্থা ন্যায়সঙ্গত নয়। এটি কখনোই ছিল না, এবং এটিকে বজায় রাখা নিরপেক্ষ নয়। যে সম্প্রদায়ের সেবা করে, তাদের সর্বোত্তম স্বার্থ  রক্ষ্যা করে এমন জ্ঞান  বিতরণ  ব্যবস্থা গড়ে তুলতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে এই ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা প্রয়োজন।

সৌভাগ্যক্রমে, কীভাবে আমরা জ্ঞানকে একটি জনসাধারণের সম্পদ হিসেবে তৈরি,  সংরক্ষণ এবং ভাগ করতে পারি তার অনেক উদাহরণ রয়েছে। আদিবাসী তথ্য শাসন (Indigenous Data Governance) মডেল থেকে শুরু করে ফি-বিহীন, অ-বাণিজ্যিক এবং  মন্ডলী-ভিত্তিক প্রকাশনা এবং সংরক্ষণ মডেল এর প্রতি দায়বদ্ধতা বাড়ছে যা জ্ঞানকে খননযোগ্য পণ্য হিসেবে নয়, বরং একটি সাধারণ সম্পদ হিসেবে বিবেচনা করে। এই দৃষ্টিভঙ্গির গুরুত্ব ১৯৩টি দেশ দ্বারা ইউনেস্কো মুক্ত বিজ্ঞান সংক্রান্ত সুপারিশ গ্রহণ করার মাধ্যমে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিক মুক্ত ব্যবহার সপ্তাহ হল কথোপকথনের বাইরে গিয়ে এমন কিছু করার সময়, যা পরিবর্তনকে ত্বরান্বিত করবে এবং জ্ঞানের বিতরণ ব্যবস্থা গড়ে তুলবে যা জ্ঞানের সৃষ্টির মূল কারণগুলোকে সম্মান করে।

মুক্ত ব্যবহার সপ্তাহ ২০২৬,  ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে; তবে,  সকলকে বছরের যে কোনো সুবিধাজনক সময়ে আলোচনা আয়োজন করতে এবং পদক্ষেপ নিতে উৎসাহিত করা হচ্ছে।  মন্ডলীগুলো তাদের স্থানীয় প্রেক্ষাপটের সাথে থিমটি মানিয়ে নিতে পারে এবং সবচেয়ে অর্থবহ নির্দিষ্ট কথোপকথনে মনোনিবেশ করতে পারে। এই স্থানীয়ভাবে অভিযোজিত থিমগুলি প্রচারের জন্য  পছন্দসই-বিন্যাস যোগ্য গ্রাফিক্স টেমপ্লেট উপলব্ধ।

এই ঘোষণার অন্যান্য ভাষায় অনুবাদ, এই বছরের থিমের জন্য গ্রাফিক্স, এবং সপ্তাহ সম্পর্কে আরও তথ্য openaccessweek.org-এ পাওয়া যায়। সপ্তাহের জন্য অফিসিয়াল হ্যাশট্যাগ হল #OAWeek।

SPARC সম্পর্কে

SPARC একটি অলাভজনক সংস্থা যা গবেষণা ও শিক্ষার জন্য উন্মুক্ত সিস্টেমকে সমর্থন করে, যা আমাদের বিশ্বকে গড়ে তোলা জ্ঞানে সর্বত্র সবাইকে ব্যবহার , অবদান এবং সুবিধা ভোগ করার সুযোগ করে দেয়। আন্তর্জাতিক মুক্ত ব্যবহার সপ্তাহ ২০০৮ সালে SPARC এবং ছাত্র সম্প্রদায়ের অংশীদারদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। sparcopen.org-এ আরও জানতে পারেন।

আন্তর্জাতিক মুক্ত   ব্যবহার  সপ্তাহ সম্পর্কে

মুক্ত  ব্যবহার সপ্তাহ হল জ্ঞানের উন্মুক্ত  ​​বিতরণের বৈশ্বিক গতিকে নীতিগত পরিবর্তনের অগ্রগতি এবং বিশ্বব্যাপী মানুষকে প্রভাবিতকারী সামাজিক বিষয়গুলির গুরুত্বের সাথে সংযুক্ত করার একটি অমূল্য সুযোগ। এই অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলি দ্বারা উদযাপিত হয়, এবং এর সংগঠন একটি বৈশ্বিক উপদেষ্টা কমিটির দ্বারা পরিচালিত হয়, যারা প্রতি বছরের থিম নির্বাচন করে। মুক্ত ব্যবহার  সপ্তাহের অফিসিয়াল হ্যাশট্যাগ হল #OAweek।

Previous
Previous

Azerbaijani

Next
Next

Catalan